নলডাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে নাটোরের নলডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও গাছের চারা

2026-07-06T17:48:37+00:00
2026-07-06T17:48:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নলডাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৩৭)
জাতীয় পল্লী উন্নয়ন দিবস
X

জাতীয় পল্লী উন্নয়ন দিবস

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে নাটোরের নলডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে নাটোরের নলডাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার বেলা ১০টার দিকে নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)র আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ্এনও) মোঃ আল এমরান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তফা শাহিন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

পরে উপকারভোগিদের মাঝে সম্মননা ক্রেষ্ট ও গাছের চারা বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন পল্লী উন্নয়নের ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ছাড়া উন্নত রাষ্ট্রের স্বপ্ন পূরণ সম্ভব নয়। 

তিনি তৃণমূল পর্যায়ের উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিআরডিবির নিরলস ভূমিকার প্রশংসা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy