ভালুকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে এমপির সহায়তা সামগ্রী বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, গাছের চারা, সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের জন্য

2026-07-06T18:06:42+00:00
2026-07-06T18:06:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভালুকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে এমপির সহায়তা সামগ্রী বিতরণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ২৬৬)
এমপির সহায়তা সামগ্রী বিতরণ
X

এমপির সহায়তা সামগ্রী বিতরণ

ময়মনসিংহের ভালুকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, গাছের চারা, সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের জন্য চেক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে জর্ডানগামী নারী পোশাক শ্রমিকদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। 

এছাড়া ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, বোয়েসেল এর পরিচালক মো. শওকত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুহিদুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম আলী খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy