সারাদেশে ভাইরাল হওয়া ঘটনাটি ধর্ষণজনিত নয়

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

‎ময়মনসিংহে ঘরে ঢুকে ভাড়াটিয়াকে গলা কেটে‎হত্যার ঘটনায় বাড়িওয়ালার চার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে

2026-07-06T21:24:46+00:00
2026-07-06T21:24:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সারাদেশে ভাইরাল হওয়া ঘটনাটি ধর্ষণজনিত নয়
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:২৪ পিএম   (ভিজিট : ৩৩)
বাড়িওয়ালার চার ছেলে গ্রেপ্তার
X

বাড়িওয়ালার চার ছেলে গ্রেপ্তার

‎ময়মনসিংহে ঘরে ঢুকে ভাড়াটিয়াকে গলা কেটে ‎হত্যার ঘটনায় বাড়িওয়ালার চার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)।
‎সোমবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি  বলেন, নিহত মো. রুবেল এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। নগরীর রামকৃষ্ণ মিশন রোডের পারুল নামে এক নারীর বাসায় ভাড়া থাকতেন তিনি। সেখানে নিয়মিত মাদক সেবন ও মাদক কেনাবেচার কাজ করতেন রুবেল। এসব টের পেয়ে তাকে বাসা ছাড়তে বলেন পারুল।
‎গতকাল রবিবার সকালে পারুলের বাসায় গিয়ে ঘর ছাড়বেন না বলে জানান রুবেল। এ নিয়ে তর্কের জেরে তিনি পারুলকে মারধর ও শ্লীলতাহানি করেন।পারুলের ছেলে জনি এসব দেখছিলেন। বিষয়টি তিনি অন্য তিন ভাইকে জানান। এরপর চার ভাই রুবেলের ঘরে গিয়ে তাকে প্রথমে বাঁশ দিয়ে মারধর করেন। পরে তার গলা কেটে পালিয়ে যান।
‎স্থানীয়রা রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎রুবেলের মারধরে আহত পারুল ময়মনসিংহ মেডিকেলে ভর্তি বলেও জানালেন পিবিআই কর্মকর্তা মিজানুর রহমান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy