প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:২৬ পিএম (ভিজিট : ২১)

X
জাতীয় পল্লী উন্নয়ন দিবস
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিআরডিবি মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
বিআরডিবি মির্জাগঞ্জ ইউসিসিএ লিমিটেডের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আবদুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ সেলিম রেজা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ জাকির হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, দুলাল হোসেন নান্নু, সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক দল।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা পল্লী উন্নয়ন ভবন প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এরপর সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রজাতির ১৫০টি ফলদ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী ও সমবায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।