প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৩৪ পিএম (ভিজিট : ৫৯)

X
জাতীয় সমবায় দিবস পালিত
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ দিবস পালিত হয়। প্রথমে উপজেলা পরিষদের সামনে একটি র্যালি ও পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সমবায়ীদের মাঝে ঋনের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এতে ২৭ জন সমবায়ীদের মাঝে ১৯ লক্ষ ২০ হাজার টাকার ঋনের চেক বিতরণ করা। পরে পল্লী জীবিকায়ন প্রকল্পের তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ও ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাফরুল হাসান রিপন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সঞ্চয় দাস প্রমুখ।