প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৫৭ পিএম (ভিজিট : ৩৭)

X
জাতীয় পল্লী উন্নয়ন দিবস
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগান নিয়ে নড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নড়াইল এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম এর সভাপতিত্বে এবং জেলা বিআরডিবির উপপরিচালক গোলাম রছুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান আলেক।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আহনান মাহমুদ রাসের, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কাজী খালিদ হাসান, এআরডিও জিল্লুর রহমান, জুনিয়র কর্মকর্তা মধু মঙ্গল বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠানে জাতীয় পল্লী উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় পল্লী উন্নয়ন কার্যক্রমের সুফলভোগীরা তাদের অভিজ্ঞতা ও অভিব্যক্তি প্রকাশ করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। সভায় স্বনির্ভর বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন কার্যক্রমের সুফলভোগীদের মাঝে ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়।