শান্তিগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা

2026-07-06T22:01:26+00:00
2026-07-06T22:01:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শান্তিগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:০১ পিএম   (ভিজিট : ৩১)
আলোচনা সভা
X

আলোচনা সভা

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয় সুফলভোগী সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অসীমবরণ তালুকদার। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আহবাব হাবিব এবং শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ সহ অনেকে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সুফলভোগী সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy