সৈয়দপুরে চলাচলের সড়কের ওপর আবর্জনার স্তুপ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা এলাকার শহরের মধ্যে পাড়া-মহল্লাসহ প্রধান-প্রধান সড়কগুলোর উপরেই যেনো গড়ে উঠেছে ময়লা,আবর্জনা ফেলার স্থান। আর এসব

2026-07-06T22:04:48+00:00
2026-07-06T22:04:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে চলাচলের সড়কের ওপর আবর্জনার স্তুপ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:০৪ পিএম   (ভিজিট : ৬০)
আবর্জনার স্তুপ
X

আবর্জনার স্তুপ

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা এলাকার শহরের মধ্যে পাড়া-মহল্লাসহ প্রধান-প্রধান সড়কগুলোর উপরেই যেনো গড়ে উঠেছে ময়লা,আবর্জনা ফেলার স্থান। আর এসব ময়লা-আবর্জনার স্তুপের পাশ দিয়ে চলাচলকারী পথচারিসহ এলাকাবাসীর দূর্গন্ধে নাভিশ্বাস উঠেছে।

ভুক্তভোগী কয়েকজন পথচারি ও এলাকাবাসি অভিযোগ করে জানান, পাড়া-মহল্লাসহ শহরের সড়কগুলোর উপরেই ফেলা হচ্ছে এসব ময়লা-আবর্জনা। এসময় তারা আরো জানান, প্যামপার, ন্যাপকিন থেকে শুরু করে দূর্গন্ধযুক্ত পলিথিন ব্যাগ ভরে ময়লা-আবর্জনা সড়কগুলোর উপর ফেলার কারণে পথচারিসহ মানুষজন চলাচল করতে দূর্গন্ধে তাদের নাভিশ্বাস উঠেছে। অনেকেই এরকম দূর্গন্ধে বমি করাসহ নানারকম রোগের সন্মুখিন হয়ে পড়ছেন।

পৌরসভার সূত্র দাবি করেছে, ময়লা-আবর্জনা ফেলার জন্য পাড়া-মহল্লাসহ শহরের বিভিন্ন সড়কগুলোতে নির্দিষ্ট জায়গা করে দেওয়া রয়েছে। এবং এসব ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়ার জন্য লোকবলও নিযুক্ত রয়েছে। তাই ভুক্তভোগী এলাকাবাসীর নিকট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে, ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা থাকাসহ এসব ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়ার জন্য নিযুক্ত লোকবল থাকার পরেও এরকমভাবে ময়লা-আবর্জনা কিভাবে পাড়া-মহল্লাসহ শহরের সড়কগুলোর উপরে পথচারিসহ এলাকাবাসীর নজরে আসছে?

এ ব্যাপারে জানতে সৈয়দপুর পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা জানান, ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা থাকলেও কারা সড়কের উপর এসব ময়লা-আবর্জনা ফেলছে তাদের দেখলেই এলাকাবাসীরা পৌরসভা কর্তৃপক্ষকে অবহিত করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি আরো বলেন, ময়লা-আবর্জনা ফেলার জায়গার জঞ্জাল সময়মত নিযুক্ত লোকজন সরিয়ে নিচ্ছেন কি-না, সে ব্যাপারও পৌর কর্তৃপক্ষকে জানাতে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy