ডিএমপির ছয় ডিসির বদলি

অনলাইন ডেস্ক

রাজধানী

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে কর্মরত ছয় পুলিশের কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।সোমবার (৬ জুলাই) ডিএমপি

2026-07-06T23:19:17+00:00
2026-07-06T23:19:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডিএমপির ছয় ডিসির বদলি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:১৯ পিএম   (ভিজিট : ১০০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে কর্মরত ছয় পুলিশের কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। 
সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
‎আদেশ অনুযায়ী, ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

সদরদপ্তর ও প্রসাশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আমীর খসরুকে মতিঝিল (ট্রাফিক) বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহজাহান হোসেনকে ট্রাফিক-উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

‎পাশাপাশি, ট্রাফিক-উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আনোয়ার সাঈদকে ট্রাফিক-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার,গুলশান (গোয়েন্দা) বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার আলীকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনার রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
‎আদেশে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy