সৌদির ২ কফিলের উপস্থিতিতে প্রীতি ফুটবল ম্যাচে উৎসবের আমেজ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের সৌদি প্রবাসী জহিরুল ইসলাম জুম্মান বেপারীর আমন্ত্রণে সৌদি আরব থেকে তার

2026-07-07T10:12:34+00:00
2026-07-07T10:12:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সৌদির ২ কফিলের উপস্থিতিতে প্রীতি ফুটবল ম্যাচে উৎসবের আমেজ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:১২ এএম   (ভিজিট : ৯২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের সৌদি প্রবাসী জহিরুল ইসলাম জুম্মান বেপারীর আমন্ত্রণে সৌদি আরব থেকে তার দুই কফিল (মালিক) খামাশ হালাসান আল কারনি ও আহমেদ ইয়াতিম আল সোহাইমি বাংলাদেশ সফরে এসেছেন। তাদের আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গত ৫ জুলাই তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে ঘাটিয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ঘাটিয়ারা গ্রামের সর্বস্তরের মানুষ তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

সোমবার (৬ জুলাই) বিকেলে ঘাটিয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে তাদের সম্মানে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খামাশ হালাসান আল কারনি একাদশ ও আহমেদ ইয়াতিম আল সোহাইমি একাদশ নামে দুটি দল খেলায় অংশ নেয়। 

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি সৌদি অতিথিরা উপভোগ করেন। খেলায় খামাশ হালাসান আল কারনি একাদশ ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলোয়াড়রা দর্শকদের মনোমুগ্ধকর খেলা উপহার দেন।

বিদেশি অতিথিদের একনজর দেখতে এবং খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।

জহিরুল ইসলাম জুম্মান বেপারীর বাবা মো. আজম বেপারীর তত্ত্বাবধানে এবং স্থানীয়দের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর আলম মোল্লা, বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা, মালেক গ্রুপের চেয়ারম্যান আব্দুল মালেক, নিয়াজ মোহাম্মদ পাঠান লিলু, শেখ আবুল কালামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy