জামকারান মসজিদে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জামকারান মসজিদ প্রাঙ্গণে আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা সম্পন্ন হয়েছে।মঙ্গলবার সকালে ইরানের শীর্ষস্থানীয় আলেম

2026-07-07T12:43:54+00:00
2026-07-07T12:43:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামকারান মসজিদে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:৪৩ পিএম   (ভিজিট : ৪২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জামকারান মসজিদ প্রাঙ্গণে আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে ইরানের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি অমোলি এ জানাজা নামাজের ইমামতি করেন।

জানাজার পর খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের লাশ জামকারান মসজিদ থেকে হজরত ফাতিমা মাসুমা (আ.)-এর মাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

ইরানের বিভিন্ন প্রদেশ থেকে শোকাহত মানুষ সোমবার বিকেল থেকেই জানাজার নামাজ ও শেষযাত্রায় অংশ নিতে জামকারান মসজিদে আসতে শুরু করেন। গতকাল সোমবার রাতেই মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। শোকাহত মানুষের ঢল এখনো অব্যাহত রয়েছে।

লাল রঙের ‘ইয়া লিসারাতিল হুসাইন’ পতাকা এবং ইরানের জাতীয় পতাকা বহন করে পদযাত্রী ও যানবাহনের বহর শেষযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়েছে।

কোমে এই শেষ বিদায় অনুষ্ঠান এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন এর আগের দিন সোমবার রাজধানী তেহরান শেষ বিদায় উপলক্ষে জনসমুদ্রে পরিণত হয়েছিল।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy