তারাকান্দায় ভূমিসেবাসমূহে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সহায়তা কেন্দ্র পরিদর্শন

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভূমি সেবা সমূহে গতিশীলতা ও হয়রানি মুক্ত করার লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার জন্য ভূমি সেবা

2026-07-07T13:20:58+00:00
2026-07-07T13:20:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তারাকান্দায় ভূমিসেবাসমূহে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সহায়তা কেন্দ্র পরিদর্শন
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:২০ পিএম   (ভিজিট : ৭৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভূমি সেবা সমূহে গতিশীলতা ও হয়রানি মুক্ত করার লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে  আনার জন্য ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন তারাকান্দা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নাজমুস ছালেহীন। 

মঙ্গলবার(৭জুলাই) সকাল ১০ টায় নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তারাকান্দা -ধোবাউড়া রোডে অবস্থিত ভূমি সেবা সহায়তা কেন্দ্র (LSFC) পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে সেবা গ্রহীতাগণের নিকট হতে সরকার কর্তৃক নির্ধারিত ফি এর অধিক অর্থ গ্রহণ করা হয় কি না সে বিষয়ে সেবাগ্রহীতাগণের মতামত গ্রহণ করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)এস. এম. নাজমুস ছালেহীন তারাকান্দা উপজেলা বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি সোহেল রানাকে জানান, ভূমিসেবাসমূহে গতিশীলতা ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সরকার সকল সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে আনার জন্য কাজ করে যাচ্ছে৷ কিন্তু সাধারণ জনগণের ভূমি সম্পর্কে অজ্ঞতা এবং টেকনোলজি ভিতীর কারণে একদল মধ্যস্থতাকারীদের দ্বারা বিভ্রান্ত হচ্ছে এবং অধিক পয়সা খরচের সম্মুখীন হচ্ছে৷ এই সমস্যাটি অনুধাবন করে সরকার স্থাপন করেছে ভূমিসেবা সহায়তা কেন্দ্র (LSFC) যেখানে জনসাধারণ সরকার নির্ধারিত সেবামূল্যে নামজারি, ভূমি উন্নয়ন কর, মিস মোকদ্দমা, খতিয়ানের সার্টিফাইড কপি, নকশার কপির জন্য আবেদন করতে পারছেন৷ 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy