আড়াইহাজারে মসজিদ ঘাটে কুমিরের দেখা মিলল

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহত্তর মেঘনার শাখা নদী হাড়ি ধোওয়াতে মসজিদ ঘাটে ভেসে উঠেছে একটি বৃহদাকার কুমির।রোববার উপজেলার জাঙ্গালিয়া চেঙ্গাকান্দিপাড়া

2026-07-07T14:08:38+00:00
2026-07-07T14:08:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে মসজিদ ঘাটে কুমিরের দেখা মিলল
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২:০৮ পিএম   (ভিজিট : ৫৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহত্তর মেঘনার শাখা নদী হাড়ি ধোওয়াতে মসজিদ ঘাটে ভেসে উঠেছে একটি বৃহদাকার কুমির। 

রোববার উপজেলার জাঙ্গালিয়া চেঙ্গাকান্দিপাড়া এলাকায় এ কুমিরের সন্ধান মিললে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

মসজিদে মসজিদে মাইকিং করে এলাকাবাসিকে সচেতন করা হয়। এর পর সর্ব শেষ মঙ্গলবার একই নদীতে সামান্য দূরে উচিৎপুরা ব্রিজের নিচে পূণরায় কুমিরটিকে দেখতে পায় এলাকাবাসি।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুমিরের ছবি ভাইরাল হলে নদীর পাড়ের মানুষ এক ভীতিকর পরিস্থিতি পার করছেন।

জাঙ্গালিয়া চেঙ্গাকান্দিপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ মাহফুজ জানান, তিনি রোববার  সন্ধ্যার দিকে মসজিদের ঘাটের কাছে দাঁড়িয়ে বাতাস উপভোগ করছিলেন। হঠাৎ করে কুমির আকৃতির একটা কিছু নদীতে ভেসে ঘাটের দিকে আসছে দেখে কৌতুহলী হয়ে তিনি বিষয়টি প্রত্যক্ষ করতে থাকলে এক সময় কুমিরটি ঘাটের কাছে এসে ভেসে ওঠে। এর পর তিনি বিষয়টি এলাকাবাসিকে অবগত করেন।

সর্ব শেষ মঙ্গলবার সামান্য দূরে একই নদীতে উচিৎপুরা ব্রিজের নিচে কুমিরটি ভেসে ওঠে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কুমিরটি বেশ বড় আকৃতির বলে জানা গেছে।

এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতাউর রহমান জানান, বিষয়টি আমাদেরকে জানানো হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy