ইসলামপুরে ব্রহ্মপুত্রের তাণ্ডব: ভাঙনরোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

হাফিজ লিটন ইসলামপুর থেকে:

সারাবাংলা

জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে অব্যাহত ভাঙন রোধ এবং স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন

2026-07-07T14:26:32+00:00
2026-07-07T14:26:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইসলামপুরে ব্রহ্মপুত্রের তাণ্ডব: ভাঙনরোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন
হাফিজ লিটন ইসলামপুর থেকে:
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২:২৬ পিএম   (ভিজিট : ১০৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে অব্যাহত ভাঙন রোধ এবং স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে পলবান্ধা ইউনিয়নের ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সিরাজাবাদ (নতুনপাড়া) এলাকার লাল মিয়ার বাড়ি থেকে শুরু হয়ে ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব বাহাদুরপুর (নতুনপাড়া) এলাকার সোনাউল্লাহর বাড়ি পর্যন্ত সড়কজুড়ে অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ইসলামপুর উপজেলা কৃষক দলের সভাপতি রেহান আলী,পলবান্ধা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুনায়েত সরকার জাহিদ, মোঃ ক্বারী ইব্রাহীমসহ আরো অনেকে।
স্থানীয়রা জানান, গত কয়েক দিনের অব্যাহত নদীভাঙনে বেশ কয়েকটি বসতবাড়ি ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে। পাশাপাশি বহু ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা ভাঙনের কবলে পড়েছে। এতে কয়েকশো পরিবার চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনের কারণে এলাকার বসতভিটা, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর নদীভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি জানান তারা।

মানববন্ধনে পলবান্ধা ইউনিয়নের ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা অবিলম্বে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy