পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত

পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর

2026-07-07T15:38:00+00:00
2026-07-07T15:38:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত
পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ৩৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার (০৬ জুলাই) বিকেলে পৌর সদরের দিয়াপাড়া ইদ্রিছ আলীর বাড়ি সংলগ্নে পাকুন্দিয়া পৌরসভার ৭ নং ওয়ার্যের সাবেক কমিশনার কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন (ভিপি কামাল)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জর্জ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (রফিক), জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক কামাল ফারাবী প্রমুখ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান ও পুরস্কার বিতরণ করেন এবং ভবিষ্যতেও গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy