প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:৩৪ পিএম (ভিজিট : ২৭)

X
ছবি: প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আই ইউ জি আই পি) ১৫ পৌরসভার মহাপরিকল্পনা প্রনয়ন বিষয়ক "১ম ও ২য় পরামর্শ সভা" অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে রামগতি পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সমাপনি সভায় পৌর-প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন আই ইউ জি আই পি মাস্টার প্লান প্রকল্পের টিম লিডার প্রফেসর ড. গোলাম মুর্তুজা,আই ইউ জি আই পি মাস্টার প্লান প্রকল্পের ডেপুটি টিম লিডার বিভাস দাস।
পৌরসভার মহাপরিকল্পনা প্রনয়ন বিষয়ক ১ম ও ২য় দিন ব্যাপী পরামর্শ সভার মুল বিষয়বস্তু তুলে ধরেন আই ইউ জি আই পি মাস্টার প্লান প্রকল্পের সিনিয়র আরবান প্লানার পরিকল্পনাবিদ মোঃ সারোয়ার হোসেন।
প্রকল্পের টিম লিডার প্রফেসর গোলাম মুর্তজা বলেন, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা বা মাস্টার প্লান না থাকলে আগামী প্রজন্মের বসবাস ও জীবন পরিচালনা কঠিন হয়ে পড়বে। তাই আমরা আমাদের প্রতিটি কাজের ক্ষেত্রে একটি মাস্টার প্লান থাকতে হবে। আই ইউ জি আই পি এখানে সেই কাজটি করছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শেখ এহসান উদ্দীন বলেন, পৌরসভাটি পুরনো হলেও খোঁজ নিয়ে দেখা যায় নানাবিধ অপরিকল্পিত ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আই ইউ জি আই পি মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ ও জনগণের মতামতের ভিত্তিতে পরিকল্পিত নগরায়ন আগামী প্রজন্মের জন্য জীবন সহজ ও বাসযোগ্য হবে।
তিনি আরো বলেন জলাবদ্ধতা পয়ঃনিষ্কাশন সুপেয় পানি গ্যাস বিদ্যুৎ গ্রামীন সড়ক অবকাঠামো শিক্ষা প্রতিষ্ঠান খেলার মাঠ গন কবরস্থান সকল কিছু কে পরিকল্পিত ভাবে করতে হবে।
সভায় আরো মতামত দেন স্থানীয় সফিক একাডেমির প্রধান শিক্ষক মফিজ উদ্দিন,সাবেক কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকার, ছৈয়দ মুর্তিজা আল আমিন, বাবু অপরূপ দাস, জাহাঙ্গীর আলম তালুকদার,