গৃহবধূর ঝুলন্ত মরদেহ, স্বামী আটক

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সুফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি

2026-07-07T17:03:14+00:00
2026-07-07T17:03:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গৃহবধূর ঝুলন্ত মরদেহ, স্বামী আটক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ১৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সুফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা বটি উদ্ধার এবং নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইসমাইলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার হরগজ বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহতের ভাই থানায় খবর দিয়ে অভিযোগ করেন, তার বোনকে হত্যা করে ঘরের ভেতরে ঝুলিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।

প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের হাতে ও পেটে কাটা দাগ পাওয়া গেছে। এছাড়া মরদেহের পাশেই একটি রক্তমাখা বটি পড়ে থাকতে দেখা যায়, যা পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে। এসব আলামতের ভিত্তিতে ঘটনাটিকে সন্দেহজনক হিসেবে গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

ঘটনার পর নিহতের স্বামী ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy