বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সেলিম রেজা, চাঁপাইনবাবগঞ্জ

সারাবাংলা

গত ০৬ ও ০৭ জুলাই ২০২৬ তারিখে বিভিন্ন আইপি টিভি, ফেইসবুক পেজ, দৈনিক অনলাইন নিউজ পোর্টাল, নিউজ টিভি

2026-07-07T17:06:09+00:00
2026-07-07T17:06:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সেলিম রেজা, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ১৩২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গত ০৬ ও ০৭ জুলাই ২০২৬ তারিখে বিভিন্ন আইপি টিভি, ফেইসবুক পেজ, দৈনিক অনলাইন নিউজ পোর্টাল, নিউজ টিভি ও দৈনিক পত্রিকায় "চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটের জামবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসে সেবাগ্রহীতার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে মফিজুল ইসলাম” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।


প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবেদক অন্যের প্ররোচনায় প্রভাবিত হয়ে এবং ভিডিওর টাকা লেনদেনের প্রকৃত ঘটনা সত্যতা যাচাই না করে ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে এমন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। 


আমি মোহাঃ মফিজুল ইসলাম প্রায় ২৬ বছর যাবৎ সরকারি চাকরিতে কর্মরত আছি। ইতোপূর্বে কোনদিন আমার বিরুদ্ধে কোন ধরণের কোন অভিযোগ নাই। ২০২৫-২০২৬ অর্থ বছরের ভূমি উন্নয়ন করের আদায়ের হার বৃদ্ধির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ থাকায় গত ২৯ জুন ২০২৬ তারিখে ২ (দুই) জন সেবাগ্রহীতাদের অনুরোধের প্রেক্ষিতে ভূমি উন্নয়ন কর পরিশোধ সাপেক্ষে অনলাইন দাখিলা কেটে দেই। উক্ত ২ জন সেবাগ্রহীতার লিখিত কাগজ/ বক্তব্য আমার কাছে রয়েছে। ভিডিওতে যে ২ জনের বক্তব্য নেওয়া হয়েছে তারা আমার অফিসে আমি থাকাকালীন কোন নামজারি বা অন্য কোন কাজে কোন দিন আসে নাই।


প্রকাশিত ভিডিওটি গোপনে কেউ ধারণ করে আমাকে ফাঁসানোর অপচেষ্টা করেছে। উক্ত ভিডিওটি কেউ জনৈক সাংবাদিককে সরবরাহ করে। উক্ত সাংবাদিক পরিচয়ে গত ২৯ জুন ২০২৬ খ্রি. তারিখ বেলা ১০:০০টায় আমার অফিসে এসে আমাকে ভিডিওটি দেখায় এবং সম্মানী দাবি করেন। আমি উক্ত সাংবাদিক পরিচয় দেয়া ব্যক্তিকে সম্মানী দিতে অস্বীকার করি। তিনি আমাকে বিভিন্নভাবে অপদস্ত করার চেষ্টা করেন। উক্ত সাংবাদিক পরিচয় দেয়া ব্যক্তি ভোলাহাট ইউএনও স্যার এর নিকট আসলে ভিডিওতে প্রকাশিত ব্যক্তিদের ডেকে এনে তাৎক্ষণিক তদন্ত করে এর কোন সত্যতা পাননি। 


এহেন ঘটনায় প্রকাশিত নিউজটি উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি এবং সাংবাদিক ভাইদের সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আহ্বান জানাচ্ছি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy