ক্ষুদে প্রতিভা সামিনা নূর তাজকে সংবর্ধনা প্রদান

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

সারাবাংলা

থাইল্যান্ডে ইংলিশ অলিম্পিয়াডে এশিয়ায় প্রথম স্থান অধিকারী, সামিনা নুর তাজকে সংবর্ধনা প্রদান করলেন গাজীপুরের কালিয়াকৈর এর আফাজ উদ্দিন

2026-07-07T18:11:16+00:00
2026-07-07T18:11:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ক্ষুদে প্রতিভা সামিনা নূর তাজকে সংবর্ধনা প্রদান
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ১৪৬)
কৃতি শিক্ষার্থী সামিনা নূর তাজ
X

কৃতি শিক্ষার্থী সামিনা নূর তাজ

থাইল্যান্ডে ইংলিশ অলিম্পিয়াডে এশিয়ায় প্রথম স্থান অধিকারী, সামিনা নুর তাজকে সংবর্ধনা প্রদান করলেন গাজীপুরের কালিয়াকৈর এর আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আজ (৭ জুলাই) মঙ্গলবার সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সামিনা নুর তাজ আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। তিনি জামালপুর জেলার মেস্তা গ্রামের মোহাম্মদ সানোয়ার হোসেন মামুন ও মোসাম্মৎ তাজিমা খাতুনের মেয়ে।

গাজীপুরের কালিয়াকৈরের আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামিনা নূর তাজ থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড-২০২৬ এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করেন। এই অসাধারণ সাফল্যের জন্য মঙ্গলবার (৭ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

বর্তমানে তারা পরিবারসহ কালিয়াকৈরে বসবাস করছেন। ২০২৩ সালে নার্সারিতে ভর্তি হওয়ার পর থেকেই তাজ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।

কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল জলিল কর্তৃপক্ষ জানায়,তাজের সাফল্যের পথচলা ছিল ধাপে ধাপে।

বিদ্যালয়ের চেয়ারম্যান মোঃ জলিল উদ্দিন উল্লেখ করেন, তাজ শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, বাংলাদেশের গর্ব। তার ভবিষ্যৎ শিক্ষাজীবনের সব ব্যয় প্রতিষ্ঠান বহন করবে। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠিতব্য ইউনিভার্সাল রাউন্ডে বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে তাজ। সেখানে বাংলাদেশের পতাকা নিয়ে লড়বে এই ক্ষুদে মেধাবী।

সংবর্ধনা অনুষ্ঠানে তাজ তার সাফল্যের পেছনে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বাবা-মায়ের অবদানের কথা উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy