রাজবাড়ীতে শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজবাড়ী সদর উপজেলায় বিস্কুট খাওয়ানোর কথা বলে ছয় বছরের কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে এক কিশোরকে

2026-07-07T18:21:33+00:00
2026-07-07T18:21:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ৩৫)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


রাজবাড়ী সদর উপজেলায় বিস্কুট খাওয়ানোর কথা বলে ছয় বছরের কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার করা কিশোরকে গতকাল সোমবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর সংশোধনকেন্দ্রে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত রোববার রাজবাড়ী সদর থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত শনিবার দুপুরে শিশুটিকে বাড়িতে রেখে পাশে এক আত্মীয়ের বাড়িতে দুধ দিতে যান তার মা। এই সুযোগে শিশুটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে প্রতিবেশী কিশোরটি। একপর্যায়ে শিশুকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় কিশোরটি। ওই সময় শিশুটির মা বাড়ি ফিরে মেয়ের খোঁজ করেন। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে ওই কিশোরের বাড়ির দিকে এগিয়ে যান। শিশুটির মায়ের উপস্থিতি টের পেরে ঘরটি থেকে দৌড়ে পালায় ছেলেটি।
এ ঘটনায় করা মামলাটি প্রত্যাহারের জন্য বাদীপক্ষকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে জানান শিশুটির বাবা। মঙ্গলবার তিনি  গণমাধ্যমকে বলেন, ‘আমি নিরীহ মানুষ। কিশোরটির পরিবার প্রভাবশালী হওয়ায় মামলা দায়েরের পর থেকে নানাভাবে হুমকি–ধমকি দিয়ে আসছেন তারা। এমনকি আমাকে বাড়ি থেকে বের হতে দেবে না বলা হচ্ছে। আজ দুপুরেও আমাকে মারার চেষ্টা করেছে। পরে বিষয়টি পুলিশকে জানিয়েছি।’

ওই ঘটনার বিচার দাবি করে শিশুটির বাবা বলেন, ‘আমার মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে উপযুক্ত শাস্তি চাই। একই সঙ্গে আমার পরিবারের নিরাপত্তা চাই।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ বলেন, ওই মামলায় গ্রেপ্তার কিশোরকে আদালতের মাধ্যমে গাজীপুরের কিশোর সংশোধনকেন্দ্রে পাঠানো হয়েছে। অভিযোগকারী পরিবারের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy