সীমান্তে প্রায় সাড়ে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে

2026-07-07T18:30:54+00:00
2026-07-07T18:30:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সীমান্তে প্রায় সাড়ে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ৫২)
বিজিবির অভিযান
X

বিজিবির অভিযান

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, মঈনপুর ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপি সীমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় সামগ্রী জব্দ করা হয়। 

মঙ্গলবার বিকেলে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, মঈনপুর ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ভারতীয় অবৈধ ফুসকা, বাসমতি চাউল, আমল গুড়ো দুধ, মুভ ক্রিম, বিভিন্ন ধরনের ঔষুধ, সেভেন অয়েল, অলিভ অয়েল, নবরত্ন তৈল, সাবান, শ্যাম্পু, চকলেট, কিসমিস, তাস, গাঁজা, মোটর সাইকেল ও ইজিবাইক জব্দ করা হয়। জাব্দকৃত অবৈধ ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় সাড়ে ৩৫ লাক্ষ টাকা। অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। 

উদ্ধারকৃত ভারতীয় পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি'র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy