পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়াড়ি আটক

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল সোমবার দিবাগত রাতে নজিপুর পৌর সভার হরিরামপুর এলাকা থেকে নিষিদ্ধ জুয়া

2026-07-07T19:24:09+00:00
2026-07-07T19:28:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়াড়ি আটক
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:২৪ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৭:২৮ পিএম  (ভিজিট : ২৭)
৬ জুয়াড়ি আটক
X

৬ জুয়াড়ি আটক

পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল সোমবার দিবাগত রাতে নজিপুর পৌর সভার হরিরামপুর এলাকা থেকে নিষিদ্ধ জুয়া খেলার অপরাধে  ছয়জন জুয়াড়ুকে আটক করেছে। 

পত্নীতলা থানা সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানে অবৈধ জুয়া খেলার সময় ছয় জনকে আটক করা হয় । আটককৃতরা হলো-  নজিপুর পৌর এলাকার পালশা হঠাৎ পাড়ার ইসহাক আলীর পুত্র ইসমাইল হোসেন (৪৯), আবু বক্কর সিদ্দিকের পুত্র মোয়াজ্জেম হোসেন (৫২), চকজয়রাম গ্রামের ছয়েফ উদ্দিন সরকারের পুত্র সাবু হোসেন (৫৫), মৃত সামাদ ফকিরের পুত্র রশিদুল ইসলাম (৪৮), হরিরামপুর দক্ষিণ পাড়ার মোজাম্মেল হোসেনের পুত্র জামাল হোসেন (৫২) ও মৃত নজিবর রহমানের পুত্র মতিনুর রহমান মতিন (৫২)। 

এসময় পুলিশ জুয়া খেলার ২৬৬৮০ টাকা সহ খেলার ৫২টি কার্ড জব্দ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।    

মঙ্গলবার তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন- ২০২৬ অনুযায়ী মামলা দায়ের করে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে  বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy