টঙ্গীতে সংখ্যালঘুর বাড়িঘরে হামলা, তাঁতীদল নেতা গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর দাঁড়াইল এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে একটি সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে।

2026-07-07T19:47:56+00:00
2026-07-07T19:47:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে সংখ্যালঘুর বাড়িঘরে হামলা, তাঁতীদল নেতা গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ৭০)
তাঁতীদল নেতা গ্রেফতার
X

তাঁতীদল নেতা গ্রেফতার

গাজীপুরের টঙ্গীর দাঁড়াইল এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে একটি সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে টঙ্গীর দাঁড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনোয়ার হোসেন খোকন টঙ্গী পশ্চিম থানাধীন দাড়াইল এলাকার মৃত কুদরত আলীর ছেলে। তিনি টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী নির্মোহন মন্ডল জানান, দাঁড়াইল এলাকায় দীর্ঘদিন ধরে তারা প্রায় ৪০ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন। উক্ত জমির ১৬ শতাংশ জাল দলিলের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তুলে তারা আদালতে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন।

মামলার পর থেকেই জমি ছেড়ে দেওয়ার জন্য তাঁতীদল নেতা খোকনের লোকজন বিভিন্নভাবে সংখ্যালঘু পরিবারটিকে চাপ ও হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে সোমবার রাত ৮টার দিকে খোকনের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মোহনের বাড়িতে হামলা চালায়। এসময় তারা গ্রেন্ডিং ও ড্রিল মেশিন দিয়ে বাড়ির গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও বাড়ির লোকজনকে মারধর করে।

এতে বাড়ির মালিক নির্মোহন মন্ডল (৪৬), তার স্ত্রী বৃষ্টি মন্ডল (৪০), ছেলে বিজয় মন্ডল (১৪), ভাতিজি চায়নাসহ (২২) ১০জন আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পরে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোররাতে তাঁতীদল নেতা খোকনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনায় খোকন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy