ইউএফটিবিতে প্রযুক্তি উদ্ভাবন ও রোবোটিক্স বিষয়ে সংবাদ সম্মেলন

কালিয়াকৈর প্রতিনিধি

সারাবাংলা

প্রযুক্তি উদ্ভাবন ও রোবোটিক্সে তরুণদের সম্পৃক্ত করতে ইউএফটিবিতে অনুষ্ঠিত হবে ‘Robofusion 1.0’ দেশের উদীয়মান তরুণদের প্রযুক্তিগত উদ্ভাবন, সৃজনশীলতা

2026-07-07T20:18:18+00:00
2026-07-07T20:18:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইউএফটিবিতে প্রযুক্তি উদ্ভাবন ও রোবোটিক্স বিষয়ে সংবাদ সম্মেলন
কালিয়াকৈর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ৪৯)
সংবাদ সম্মেলন
X

সংবাদ সম্মেলন

প্রযুক্তি উদ্ভাবন ও রোবোটিক্সে তরুণদের সম্পৃক্ত করতে ইউএফটিবিতে অনুষ্ঠিত হবে ‘Robofusion 1.0’ দেশের উদীয়মান তরুণদের প্রযুক্তিগত উদ্ভাবন, সৃজনশীলতা এবং রোবোটিক্সে দক্ষতা বিকাশের লক্ষ্যে আগামী ৮ আগস্ট ২০২৬ তারিখে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর রোবোটিক্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম উৎসব ‘Robofusion 1.0’।

আসন্ন এই মেগা আয়োজন উপলক্ষে ইউএফটিবি'র উপাচার্য আজ ০৭ জুলাই ২০২৬ তারিখ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের   উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, ‘Robofusion 1.0’-এর আহ্বায়ক জনাব আশিকুচ্ছালেহীন, সদস্য  মোঃ আশরাফুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে“Innovate, Create, Automate”।

দেশের প্রযুক্তি খাতের এই মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনম স্বপন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান (এমপি), ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (NDM)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং  সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি (এমপি)। এছাড়াও তরুণদের অনুপ্রাণিত করতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় শিক্ষাউদ্যোক্তা।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের আহ্বায়ক জনাব আশিকুচ্ছালেহীন ‘Robofusion 1.0’-এর বিভিন্ন দিক তুলে ধরে জানান, সারা দেশ থেকে ৫০০-এরও বেশি শিক্ষার্থী, প্রকৌশলী, উদ্ভাবক ও প্রযুক্তিপ্রেমীর অংশগ্রহণের আশা করা হচ্ছে।

তিনি জানান, প্রতিযোগীদের দক্ষতা ও সৃজনশীলতা যাচাইয়ের জন্য উৎসবটিকে পাঁচটি প্রতিযোগিতামূলক বিভাগে ভাগ করা হয়েছে। বিভাগগুলো হলো—

লাইন ফলোয়িং রোবট (Line Following Robot-LFR): নির্ধারিত ট্র্যাকে স্বয়ংক্রিয়ভাবে রোবট পরিচালনার প্রতিযোগিতা।
রোবো সকার (Robo Soccer): রোবটের মাধ্যমে প্রতিযোগিতামূলক ফুটবল খেলা।
বোট রেসিং (Boat Racing): জলপথে রোবোটিক নৌযানের গতিময় প্রতিযোগিতা।
প্রজেক্ট শোকেস (Project Showcase): তরুণ উদ্ভাবকদের প্রযুক্তিনির্ভর প্রকল্প ও গবেষণা প্রদর্শনী।
টেকাথন (Techathon): কোডিং, উদ্ভাবনী চিন্তা এবং বাস্তব সমস্যার তাৎক্ষণিক সমাধানভিত্তিক প্রতিযোগিতা।

প্রতিযোগিতার বিজয়ীদের উৎসাহিত করতে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকারও বেশি পুরস্কার রাখা হয়েছে, যা প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে বিতরণ করা হবে। 

আশিকুচ্ছালেহীন আরও জানান, ইউএফটিবি রোবোটিক্স ক্লাব গত এক বছরে পিসিবি ডিজাইন কর্মশালা, আইওটি বিষয়ক সেমিনার, হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল বিষয়ক নলেজ শেয়ারিং সেশন এবং বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (BIIN)-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরসহ বিভিন্ন প্রযুক্তিভিত্তিক কার্যক্রম সফলভাবে আয়োজন করেছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় ‘Robofusion 1.0’ দেশের তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও প্রযুক্তিপ্রেমী তরুণদের এই আয়োজনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। দর্শনার্থী হিসেবে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম ও আইডি কার্ডসহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy