গরুর পঁচা মাংস বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে

2026-07-07T20:36:51+00:00
2026-07-07T20:36:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গরুর পঁচা মাংস বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : ৩৫)
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
X

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান থেকে জব্দ করা প্রায় দুই মণ পঁচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহানের নেতৃত্বে বাগাট বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে জাকির কসাইয়ের দোকানে পচা গরুর মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে দোকান থেকে উদ্ধার হওয়া প্রায় দুই মণ পচা মাংস জব্দ করে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে তা মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, গোপন সূত্রে পঁচা মাংস বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে জব্দ করা পঁচা মাংস ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy