আঙ্কারায় ট্রাম্প, স্বাগত জানালেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ন্যাটোর ২০২৬ সালের দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে অংশ নিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার

2026-07-07T22:49:58+00:00
2026-07-07T22:49:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আঙ্কারায় ট্রাম্প, স্বাগত জানালেন এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৪৯ পিএম   (ভিজিট : ৪১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ন্যাটোর ২০২৬ সালের দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে অংশ নিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তাকে স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর আনাদোলু এজেন্সির।

আঙ্কারার এসেনবোগা বিমানবন্দরে ট্রাম্পকে ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানান এরদোয়ান। পরে প্রেসিডেন্ট কমপ্লেক্সে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন।

বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনেও অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবির পরিদর্শন করেন। মার্কিন প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ এবং নীরবতা পালন করেন তিনি।

এবারের ন্যাটো শীর্ষ সম্মেলনে জোটভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি অংশীদার দেশগুলোর নেতারাও অংশ নিচ্ছেন। সম্মেলনে গত বছরের হেগ সম্মেলনে গৃহীত প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির অঙ্গীকার বাস্তবায়ন, ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং প্রতিরক্ষা শিল্প উৎপাদন সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy