সমঝোতা ভেঙে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যে ইরানের বন্দর লক্ষ্য করে হামলা চালাচ্ছ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে—এমন

2026-07-08T12:08:51+00:00
2026-07-08T12:08:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সমঝোতা ভেঙে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:০৮ পিএম   (ভিজিট : ৭২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুদ্ধবিরতির মধ্যে ইরানের বন্দর লক্ষ্য করে হামলা চালাচ্ছ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে—এমন অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বুধবার (৮ জুলাই) মধ্যরাতে তারা নতুন করে হামলার ঘোষণা দেয়। এ সময় ইরানের দক্ষিণাঞ্চলের সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পরবর্তীতে জানা যায় সিরিক বন্দরের মাছ ধরা ও বাণিজ্যিক পাইয়ার্সে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এর কিছুক্ষণ পর ইরানের সবচেয়ে বড় বন্দর বন্দর আব্বাসের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের হামলা বন্দরের আশপাশে সীমিত রেখেছে। তবে হামলা বেশ তীব্র হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, মঙ্গলবার (৭ জুলাই) ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে তাদের বিভিন্ন অবকাঠামোতে হামলা চালানো হচ্ছে। আর এসব হামলার মাধ্যমে ইরানের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি সাধন করা হবে।

বাণিজ্যিক জাহাজে ইরানের হামলাকে বিপজ্জনক ও যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে, এ ধরনের হামলা অনাকাঙ্খিত।

সূত্র: আলজাজিরা






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy