সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের প্রথম গোঁফওয়ালা বাদুড়ের সন্ধান

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোঁফওয়ালা বাদুড় যে বাংলাদেশেও রয়েছে, তা কারো জানা ছিল না বা কোন তথ্য ছিলনা কারো কাছে এত দিন।

2026-07-08T12:28:02+00:00
2026-07-08T12:28:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের প্রথম গোঁফওয়ালা বাদুড়ের সন্ধান
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:২৮ পিএম   (ভিজিট : ২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গোঁফওয়ালা বাদুড় যে বাংলাদেশেও রয়েছে, তা কারো জানা ছিল না বা কোন তথ্য ছিলনা কারো কাছে এত দিন। বিরল প্রজাতির এই বাদুড়টি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে শনাক্ত হয়েছে। 

এ আবিষ্কারের ফলে দেশে শনাক্ত বাদুড়ের প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭। পেটনস হুইস্কার্ড ব্যাট নামে এই বাদুড়টি শনাক্ত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গত ৩০ জুন জীববৈচিত্র্য বিষয়ক আন্তর্জাতিক জার্নাল চেকলিস্টে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। 

গবেষণায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তিন শিক্ষক ও প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএনের বাংলাদেশ অফিসের একজন গবেষক। 

নি:সন্দেহে এটি সাতছড়ি জাতীয় উদ্যানের জন্য ভাল খবর।  গবেষকদের মতে, সাতছড়িতে এ প্রজাতির উপস্থিতি ইঙ্গিত করছে, বাংলাদেশের বনভূমি এখনো অনেক বিরল বন্য প্রাণীর গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। তবে পর্যটকদের চলাচল এবং আবাসস্থল ধ্বংসের ঝুঁকির কারণে এ প্রজাতির সংরক্ষণে বিশেষ উদ্যোগ প্রয়োজন। 

২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘদিনের পর্যবেক্ষণ শেষে প্রজাতিটি শনাক্ত করা ও প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে সেটি জার্নালে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন এ গবেষণার সঙ্গে যুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আশীষ কুমার দত্ত। 

সাতছড়ি থেকে সংগৃহীত নমুনাগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ডলাইফ মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে এ প্রজাতির বিস্তার, বংশবৃদ্ধি ও বাস্তুসংস্থান নিয়ে আরও গবেষণার পরিকল্পনা রয়েছে গবেষকদের।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy