পাকিস্তানের বোয়িং বিমান নিখোঁজ, চলছে যৌথ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাঁচজন আরোহী নিয়ে শারজাহ থেকে করাচি আসার পথে পাকিস্তানের একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। করাচি থেকে প্রায় ১৫৫

2026-07-08T13:08:16+00:00
2026-07-08T13:08:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাকিস্তানের বোয়িং বিমান নিখোঁজ, চলছে যৌথ অভিযান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:০৮ পিএম   (ভিজিট : ১৬১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পাঁচজন আরোহী নিয়ে শারজাহ থেকে করাচি আসার পথে পাকিস্তানের একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। 

পরে নৌবাহিনী, বিমানবাহিনী ও বেসামরিক সংস্থার সমন্বয়ে আরব সাগরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ)। রাত ৯টা ৩২ মিনিটে বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিমানটি নিখোঁজ হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাকিস্তান বিমান চলাচল সূত্র জানায়, নিখোঁজ বিমানটি একটি পাকিস্তানি কার্গো কোম্পানির পরিচালিত ২৭ বছরের পুরোনো বোয়িং ৭৩৭। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ‘টিএ১৭৩২’ ফ্লাইটটি ৩৫ হাজার ফুট উচ্চতায় স্বাভাবিকভাবেই উড়ছিল। কিন্তু হঠাৎ নেভিগেশন সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি ইউ-টার্ন নেয় এবং মাত্র পাঁচ মিনিটের মধ্যে ৩৪ হাজার ফুট উচ্চতায় রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

এদিকে বিমানটির সন্ধানে সামরিক ও বেসামরিক সব শক্তিকে কাজে লাগানো হচ্ছে। পাকিস্তান নৌবাহিনী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে তাদের যুদ্ধজাহাজ ‘পিএনএস জুলফিকার’ ও ‘পিএনএস হুনাইন’ মোতায়েন করেছে। 

পাশাপাশি বিমানবাহিনীর সাব-নজরদারি বিমান এবং ন্যাশনাল শিপিং কর্পোরেশনের বাণিজ্যিক জাহাজগুলোও এই তল্লাশিতে যোগ দিয়েছে। তবে এখন পর্যন্ত বিমানের কোনো ধ্বংসাবশেষ বা নিখোঁজ পাঁচ ক্রুর সন্ধান মেলেনি।

প্রসঙ্গত, এর আগে ২০১০ সালে করাচি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই আট আরোহীসহ একটি রুশ কার্গো বিমান আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছিল। সুদানের খার্তুমগামী ওই বিমানটির আরোহীদের সবাই সে সময় নিহত হন।
 
সূত্র: জিও টিভি





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy