প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:২৩ পিএম (ভিজিট : ১৯)

X
ছবি: প্রতিনিধি
নওগাঁর পোরশায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ ধরার কাজে ব্যবহৃত ১৮টি অবৈধ রিং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার আগে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা অবৈধ জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
একই দিন গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অফিস, পুলিশ বিভাগ ও উপজেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী পুনর্ভবা নদীর টেকটা এলাকা থেকে এসব অবৈধ জাল জব্দ করে। জব্দকৃত জালগুলোর আনুমানিক মূল্য প্রায় অর্ধলক্ষ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, পুনর্ভবা নদীর পানিপ্রবাহ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।