দুর্গাপুরে মাদক বিরোধী প্লেকার্ড হাতে মাদক নির্মূলের শপথ ফুটবলপ্রেমীদের

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

মাদকের করাল গ্রাস থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে নেত্রকোনার দুর্গাপুরে এক ব্যতিক্রমী মাদক বিরোধী কর্মসূচি করেছে এসবিরক্তদান

2026-07-08T13:25:50+00:00
2026-07-08T13:25:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে মাদক বিরোধী প্লেকার্ড হাতে মাদক নির্মূলের শপথ ফুটবলপ্রেমীদের
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:২৫ পিএম   (ভিজিট : ৮৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

 মাদকের করাল গ্রাস থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে  নেত্রকোনার  দুর্গাপুরে এক ব্যতিক্রমী মাদক বিরোধী কর্মসূচি করেছে এসবি 
রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। মঙ্গলবার রাতে দুর্গাপুর সাংবাদিক সমিতির সামনে বড় পর্দায় আর্জেন্টিনা - মিশরের ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে মাঠে জড়ো হওয়া  ফুটবলপ্রেমীরা মেতে উঠেছিলেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য উৎসবে। ফুটবল প্রেমীরা মাদক বিরোধী বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে  মাদক নির্মূলের শপথ নেন৷ শপথ বাক্য পাঠ করান প্রতিষ্ঠানটির সভাপতি সৈকত সরকার। 

শপথে তারা অঙ্গীকার করেন—নিজেরা কখনো মাদকের স্পর্শে যাবেন না। পরিবার ও সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সচেতন ভূমিকা পালন করবেন। যুবসমাজকে মাদকের অন্ধকার থেকে দূরে সরিয়ে খেলার মাঠে ফিরিয়ে আনতে একতাবদ্ধ হয়ে কাজ করবেন।

ফুটবলপ্রেমী রাতুল খান রুদ্র বলেন,আমরা ফুটবলপ্রেমী, আমরা মাঠের সবুজ ঘাস আর ফুটবলের গতিকে ভালোবাসি। মাদক আমাদের তরুণ সমাজকে ধ্বংস করছে, কেড়ে নিচ্ছে মাঠের আনন্দ। আজ আমরা শপথ করছি, আমরা নিজেরা কখনো মাদকের স্পর্শে যাব না এবং আমাদের কোনো বন্ধু বা সমাজের কাউকে পথভ্রষ্ট হতে দেব না। এসবি রক্তদান ফাউন্ডেশনকে ধন্যবাদ  এমন উদ্যোগ নেওয়ার জন্য। 


এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, আমরা প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে কাজ করছি।  আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রতিজ্ঞা নিয়ে এখানে সমবেত হয়েছি। আমাদের হাতে যে প্লেকার্ডগুলো শোভা পাচ্ছে, তা কেবল কিছু  স্লোগান নয়; এটি আমাদের সুন্দর, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার একটি সামাজিক অঙ্গীকার।আসুন, সবাই মিলে একটি মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ে তুলি এবং মাদককে না বলি।  মাদকের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy