ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মো: সজল আলী, মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে একটি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

2026-07-08T13:27:24+00:00
2026-07-08T13:27:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মো: সজল আলী, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:২৭ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে একটি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

বুধবার (৮ জুলাই) সকাল শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনশ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন। তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো,সরকারি গেজেট অনুযায়ী ন্যায্য বেতন নিশ্চিত করা এবং কোম্পানির ‘মামুন’ নামের এক কর্মকর্তাকে অপসারণ করা।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা সরকারি গেজেট অনুযায়ী ন্যায্য বেতন পাচ্ছেন না। পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। এসব সমস্যার সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে নেমে আন্দোলন করছেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করা এবং মহাসড়কে যান চলাচল সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল)সাদিয়া সাবরিনা চৌধুরী জানান, শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এই বিষয়টা নিয়ে কথা বলছি আমরা। আর আমরা মহাসড়কে যান চলাচল সচল করেছি আশা করছি অল্প সময়ের যান চলাচল স্বাভাবিক হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy