ডিবি পরিচয়ে অপহরণ, ডাকাতি ও চাঁদাবাজি: গ্রেফতার ৪ জন ‎

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

‎ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে দুই যুবককে অপহরণ, মারধর ও দস্যুতার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ

2026-07-08T13:35:29+00:00
2026-07-08T13:35:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডিবি পরিচয়ে অপহরণ, ডাকাতি ও চাঁদাবাজি: গ্রেফতার ৪ জন ‎
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ১১০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

‎ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে দুই যুবককে অপহরণ, মারধর ও দস্যুতার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
‎পুলিশ জানায়, গত ১৮ জুন সন্ধ্যায় ব্যবসায়িক কাজে সাভারে যাওয়ার উদ্দেশ্যে ছোট ভাই সিয়াম খন্দকারকে নিয়ে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় ছিলেন আব্দুল্লাহ আল ফাহাদ খান (২৫)। রাত আনুমানিক সোয়া ৭টার দিকে একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস সেখানে এসে থামে। গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দুই ভাইকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়।
‎এরপর তাদের চোখ ও মুখ কসটেপ দিয়ে বেঁধে মারধর করা হয়। প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬২ হাজার ২১০ টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে রাত ১০টা ২০ মিনিটের দিকে মানিকগঞ্জের পুখুরিয়া এলাকায় স্টোন ব্রিকস লিমিটেডের সামনে তাদের ফেলে রেখে দস্যুরা পালিয়ে যায়।
‎এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ আল ফাহাদ খান ধামরাই থানায় মামলা দায়ের করেন। মামলার পর ঢাকা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে তদন্ত শুরু করে ধামরাই থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের একপর্যায়ে গাজীপুর মহানগর পুলিশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দস্যুতার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তারকৃতরা হলেন সাঈদ আল হাসান শাকিল (২৯), মো. সবুজ ওরফে সাগর (৩০), মো. জুয়েল হাওলাদার ওরফে জাহিদুল (৩৫) এবং মো. মোশারফ আলী (৩৫)। তাদের কাছ থেকে দস্যুতার কাজে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসটি জব্দ করে আলামত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
‎পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার তদন্তও চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy