চট্টগ্রামে ফ্লাইওভারে এনসিপি নেতার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের শহীদ ওয়াসিম ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

2026-07-08T13:55:53+00:00
2026-07-08T13:55:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ফ্লাইওভারে এনসিপি নেতার মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:৫৫ পিএম   (ভিজিট : ৬৬)
ফাইয়াজ তাজরিয়ান
X

ফাইয়াজ তাজরিয়ান

চট্টগ্রাম নগরের শহীদ ওয়াসিম ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের সদস্য ফাইয়াজ তাজরিয়ান (২৫) এর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরে ফ্লাইওভারের জিইসি মোড় অংশে এ দুর্ঘটনা ঘটে।

ফাইয়াজ তাজরিয়ান হাটহাজারী উপজেলার বাসিন্দা এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে। তিনি একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, ফাইয়াজ মোটরসাইকেল চালিয়ে দুই নম্বর গেট থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ফ্লাইওভারের ওপর একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল।

বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। পাশাপাশি ফ্লাইওভারের সড়কবাতি বন্ধ থাকায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন ছিল।

ধারণা করা হচ্ছে, অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেরে তিনি মোটরসাইকেল নিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও এনসিপির নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাত ২টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, ফাইয়াজ দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। সংগঠনের প্রায় সব কর্মসূচিতে তিনি স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতেন। মঙ্গলবারও চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত দলের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy