ঢাকা-আরিচা মহাসড়ক যান চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চীনা মালিকানাধীন হার্ডওয়ার ইন্ডাস্ট্রি বিডি প্রতিষ্ঠানের শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে

2026-07-08T14:10:26+00:00
2026-07-08T14:10:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঢাকা-আরিচা মহাসড়ক যান চলাচল স্বাভাবিক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:১০ পিএম   (ভিজিট : ৩৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চীনা মালিকানাধীন হার্ডওয়ার ইন্ডাস্ট্রি বিডি প্রতিষ্ঠানের শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করলে দুপুর ১টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

বুধবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে নবগ্রাম এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এতে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় শতাধিক যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন। তাদের দাবির মধ্যে রয়েছে সরকারি গেজেট অনুযায়ী ন্যায্য বেতন নিশ্চিত করা এবং কোম্পানির মামুন নামের এক কর্মকর্তাকে অপসারণ।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তারা সরকারি গেজেট অনুযায়ী বেতন পাচ্ছেন না। এছাড়া বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। একাধিকবার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো সমাধান না হওয়ায় তারা সড়কে নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পরে তাদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে নবগ্রাম এলাকায় মহাসড়ক অবরোধ করেছিলেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে আলোচনা শেষে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়েছে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মণিষা রানী কর্মকার বলেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধানে কাজ করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy