ইসলামপুরে পচাবহলা জামেদ আলী দাখিল মাদরাসার উদ্যোগে মানববন্ধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে, মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের

2026-07-08T14:25:33+00:00
2026-07-08T14:25:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামপুরে পচাবহলা জামেদ আলী দাখিল মাদরাসার উদ্যোগে মানববন্ধন
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:২৫ পিএম   (ভিজিট : ৬১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

"চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে, মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা জামেদ আলী দাখিল মাদরাসার উদ্যোগে মাদক ও ইভটিজিংবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে মাদরাসা প্রাঙ্গণের সামনে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান এবং মাদরাসার সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পচাবহলা জামেদ আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা ছামিউল হক, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম ফকির, সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল হক সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এটি তরুণ প্রজন্মের সম্ভাবনাকে ধ্বংস করে জাতির ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দেয়। একইভাবে ইভটিজিং সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। তাই মাদক ও ইভটিজিং প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মানববন্ধনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান প্রদর্শন করেন।
শেষে বক্তারা অভিভাবকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, আপনার সন্তান মাদকের ধ্বংসস্তূপ থেকে নিরাপদ তো? আসুন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। তরুণ ও যুবসমাজের সম্ভাবনা রক্ষা এবং একটি সুন্দর, নিরাপদ ও শৃঙ্খল সমাজ গঠনে সবাই ঐক্যবদ্ধ হই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy