নিকলীতে ইয়াবাসহ গ্রেপ্তার তিন
নিকলী-বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:১৪ পিএম (ভিজিট : ৩০)

X
ছবি: প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই সাগর বিশ্বাসের নেতৃত্বে গত মঙ্গলবার দুপুরে উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর এলাকা থেকে তিন যুবককে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, গুরুই ইউনিয়নের ক্ষেত্রা পশ্চিমপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মিতু মিয়া (২২), একই এলাকার মৃত শামসের উদ্দিনের ছেলে বিল্লাল মিয়া (২৪) এবং রমজান আলীর ছেলে মিকাইল মিয়া (২২)।
পরে সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাঁদের কিশোরগঞ্জ আদালতে চালান দেয় নিকলী থানা পুলিশ।