আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে যশোরে মধ্যরাতে সমর্থকদের উল্লাস

শহিদ জয়, যশোর

সারাবাংলা

বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলের

2026-07-08T16:32:52+00:00
2026-07-08T16:32:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে যশোরে মধ্যরাতে সমর্থকদের উল্লাস
শহিদ জয়, যশোর
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ২০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের মাধ্যমে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলের এই নাটকীয় জয়ের পর মধ্যরাতে যশোর শহরে আনন্দ মিছিল ও উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনার সমর্থকরা।

ম্যাচের শুরুতেই ১৫ মিনিটে গোল করে এগিয়ে যায় মিশর। এরপর পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে আরও একটি গোল হজম করে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। 

তবে শেষ ১৩ মিনিটে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৭৯ মিনিটে রোমেরো ব্যবধান কমান। ৮৪ মিনিটে চলতি বিশ্বকাপে নিজের অষ্টম গোল করে দলকে সমতায় ফেরান মেসি। পরে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

এই জয়ের পর রাতেই যশোর শহরের বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা আনন্দ মিছিল নিয়ে দড়াটানা মোড়ে জড়ো হন। ভুভুজেলা বাজিয়ে, আর্জেন্টিনার পতাকা হাতে এবং প্রিয় দলের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ উল্লাসে দড়াটানা মোড় নীল-সাদা রঙের উৎসবে পরিণত হয়।
সমর্থক শরীফ হাসান বলেন, শুরুতে দল প্রত্যাশামতো খেলতে পারেনি। তবে শেষ মুহূর্তে দারুণ প্রত্যাবর্তন করে ম্যাচ জিতে নিয়েছে। এমন জয়ে তারা ভীষণ আনন্দিত।

আরেক সমর্থক আবু জাফর বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতাই আর্জেন্টিনার বড় শক্তি। দলের এই জয় সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সমর্থক সাব্বির আহমেদ বলেন, আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। ধারাবাহিক ভালো পারফরম্যান্স ধরে রেখে দল শিরোপা জিতবে বলেই তার বিশ্বাস।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy