আখাউড়ায় প্রাথমিক শিক্ষকের বাসায় চুরি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের মসজিদপাড়া এলাকায় (ফায়ার সার্ভিস অফিসের পেছনে) নাসরীন নবী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার

2026-07-08T16:36:16+00:00
2026-07-08T16:36:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় প্রাথমিক শিক্ষকের বাসায় চুরি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৩৬ পিএম   (ভিজিট : ১১২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের মসজিদপাড়া এলাকায় (ফায়ার সার্ভিস অফিসের পেছনে) নাসরীন নবী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার শামসুন্নাহার রোমানার বাসায় মঙ্গলবার দিনের বেলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোর বা চোরের দল বাসার প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারির তালা ভেঙে নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার পর থেকে বিকেল ৪টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সহকারী শিক্ষক খন্দকার শামসুন্নাহার রোমানা জানান, সকাল ৯টার কিছু আগে বাসায় তালা দিয়ে তিনি স্কুলে যান। বিকেল সাড়ে ৪টার দিকে ফিরে এসে দেখেন প্রধান ফটকের তালা ভাঙ্গা। ঘরে প্রবেশ করে তিনি দেখতে পান বিছানার ওপর কাপড়চোপড় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, স্টিলের আলমারির লক খোলা, একটি ড্রয়ারের তালা ভাঙা এবং দরজার হাতল বাঁকা। ঘরের মেঝেতে একটি বটি এবং ৩ থেকে ৪ হাত লম্বা একটি মোটা লোহার রড পড়ে ছিল।

তিনি আরও জানান, চোরেরা নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়দের দাবি, সম্প্রতি আখাউড়ায় চুরির ঘটনা বেড়ে গেছে। গত দেড় মাসে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধ না হওয়ায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে ।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির বিষয়টি উদঘাটনে চেষ্টা করছি। সাম্প্রতিক চুরির ঘটনায় পুলিশ কাজ করছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy