ফেঞ্চুগঞ্জে সাংবাদিক মোঃ লাবলু মিয়ার দুই ছেলে নিখোঁজ, পরিবারে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামের বাসিন্দা ও সাংবাদিক মোঃ লাবলু মিয়ার দুই ছেলে গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছে।

2026-07-08T16:38:53+00:00
2026-07-08T16:38:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফেঞ্চুগঞ্জে সাংবাদিক মোঃ লাবলু মিয়ার দুই ছেলে নিখোঁজ, পরিবারে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৪৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামের বাসিন্দা ও সাংবাদিক মোঃ লাবলু মিয়ার দুই ছেলে গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুই শিশু হলো সালমান (চতুর্থ শ্রেণির শিক্ষার্থী) ও মাহিন (তৃতীয় শ্রেণির শিক্ষার্থী)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার তারা প্রতিদিনের মতো বোর্ডিংয়ে থাকার উদ্দেশ্যে মাদ্রাসায় যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেল প্রায় ৪টার দিকে বিষয়টি জানতে পেরে শিশুদের বাবা সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগের পর তিনি জানতে পারেন, দুই শিক্ষার্থী গত শুক্রবার থেকেই মাদ্রাসায় উপস্থিত ছিল না।

এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। শিশু দুটিকে দ্রুত খুঁজে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

কোনো সহৃদয় ব্যক্তি যদি সালমান বা মাহিনের সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা তাদের পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy