রমনা পেট্রোল পাম্পকে বিএসটিআই’র জরিমানা ও সিলগালা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

পরিমাপে কারচুপি করার অপরাধে রমনা ফিলিং স্টেশনকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন

2026-07-08T18:01:31+00:00
2026-07-08T18:01:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রমনা পেট্রোল পাম্পকে বিএসটিআই’র জরিমানা ও সিলগালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ৫৯)
পেট্রোল পাম্পকে বিএসটিআই’র জরিমানা
X

পেট্রোল পাম্পকে বিএসটিআই’র জরিমানা

পরিমাপে কারচুপি করার অপরাধে রমনা ফিলিং স্টেশনকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়া পেট্রোল পাম্পের ২ টি ইউনিট সিলগালা করা হয়েছে। 

বুধবার (৮ জুলাই) বিএসটিআই পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা ও সিলগালা করা হয়। অভিযানে রমনা ফিলিং স্টেশন, ২২ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা এর ০৩টি ডিসপেন্সিং ইউনিট যাচাইয়ান্তে ০২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিট এ যথাক্রমে প্রতি ১০ লিটারে ৮৭০ (এমএল) ও ১০০ (এমএল) জ্বালানি কম পাওয়া যায়। গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট ২টি সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়।

বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ ও ফিল্ড অফিসার (সিএম) মোঃ শহিদুল আলম।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy