ভারী বর্ষণে লাল ব্রিজ এলাকায় পাহাড়ধস, বান্দরবান-কেরানীহাট সড়কে যান চলাচল বন্ধ

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবান-কেরানীহাট সড়কের লাল ব্রিজ এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কের ওপর মাটি ও

2026-07-08T18:11:03+00:00
2026-07-08T18:11:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভারী বর্ষণে লাল ব্রিজ এলাকায় পাহাড়ধস, বান্দরবান-কেরানীহাট সড়কে যান চলাচল বন্ধ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ৩৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবান-কেরানীহাট সড়কের লাল ব্রিজ এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কের ওপর মাটি ও গাছপালা পড়ে যান চলাচল ব্যাহত হয়ে সাময়িকভাবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আজ বুধবার (৮ জুলাই) বিকালে এই ঘটনা ঘটে। এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান-কেরানীহাট সড়কটি জেলার প্রধান প্রবেশপথ। এই সড়ক দিয়েই বান্দরবানের সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ পরিচালিত হয়। ফলে পাহাড়ধসের ঘটনায় দূরপাল্লার বাস, পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সড়কের ওপর জমে থাকা মাটি অপসারণের কাজ শুরু করেন।

এদিকে টানা বর্ষণের কারণে জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ও সড়কে চলাচলকারী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy