শত কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বেপরোয়া গতিতে ছুটে চলা একটি গাড়িকে থামানোর সংকেত দেয়ার পরপরই চালক তা থামিয়ে দৌঁড়ে পালিয়ে যায়; এর পর

2026-07-08T19:20:53+00:00
2026-07-08T19:20:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাড়ী রেখে চালকের পলায়ন
শত কেজি গাঁজা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ৪৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


বেপরোয়া গতিতে ছুটে চলা একটি গাড়িকে থামানোর সংকেত দেয়ার পরপরই চালক তা থামিয়ে দৌঁড়ে পালিয়ে যায়; এর পর ওই গাড়িতে মিলেছে একশ কেজি পরিমাণ গাঁজা।

রাজধানীর বাড্ডা এলাকায় বুধবার সকালে এই ঘটনার ঘটে। তারপর গাড়িটি জব্দ করে এর চালক-মালিকের খোঁজে নেমেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে গাঁজা উদ্ধারের এই খবর জানানো হয়েছে। তাতে বলা হয়, বাড্ডা আফতাবনগর ব্র্যাক বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাবিব প্লাজার সামনে ট্রাফিকের বাড্ডা জোনের চেকপোস্টে দায়িত্বে থাকা সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান জিপ গাড়িকে থামার সংকেত দেন।

“গাড়িটি থামানোর পরপরই চালক গাড়িটি রাস্তায় ফেলে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাফিক পুলিশের দায়িত্বরত সদস্যরা গাড়িটি তল্লাশি করে পেছন থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করে।” গাড়িটি কুমিল্লার মিলন হোসেন নামে এক ব্যাক্তির নামে নিবন্ধন করা আছে বলে পুলিশ জানতে পেরেছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy