শান্তিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি দল।বুধবার (৮ জুলাই) বিকালে স্বাস্থ্য

2026-07-08T19:25:25+00:00
2026-07-08T19:25:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:২৫ পিএম   (ভিজিট : ২৬)
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক
X

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি দল।

বুধবার (৮ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিলেট বিভাগ, সিলেট ডা. মোঃ মাহবুবুল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শান্তিগঞ্জ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী। 

পরিদর্শন উপলক্ষে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় আন্তরিক ভাবে স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হাসান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ।

পরিদর্শনকালে অতিথিবৃন্দ হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, রোগীসেবা কার্যক্রম, অবকাঠামো এবং সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ঘুরে দেখেন। 

এ সময় তারা রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কেও খোঁজখবর নেন। পরিদর্শন শেষে অতিথিরা হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ, সেবার মান এবং চিকিৎসকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন। 

পাশাপাশি জনগণের জন্য আরও আধুনিক, মানসম্মত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ পরিদর্শন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী বলেন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিক ভাবে কাজ করছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। জনগণ যেন সহজে, দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy