এমপি মাহবুবা হাকিমের ঐচ্ছিক তহবিলের চেক প্রদান

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের সিংগাইরে সংরক্ষিত আসনের মহিলা এমপি মাহবুবা হাকিমের ঐচ্ছিক তহবিলের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।২০১৩ সালে ইসলাম

2026-07-08T20:05:49+00:00
2026-07-08T20:05:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এমপি মাহবুবা হাকিমের ঐচ্ছিক তহবিলের চেক প্রদান
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ২৬)
চেক প্রদান
X

চেক প্রদান

মানিকগঞ্জের সিংগাইরে সংরক্ষিত আসনের মহিলা এমপি মাহবুবা হাকিমের ঐচ্ছিক তহবিলের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। 

২০১৩ সালে ইসলাম অবমাননাকারী নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে ইসলামী সমমনা দলের ডাকা হরতালে নিহত চার শহিদ পরিবারকে এই আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। 

বুধবার (৮ জুলাই) দুপুরে এসব পরিবার প্রধানের হাতে অনুদানের চেক তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার পপি ও হেফাজতে ইসলাম মানিকগঞ্জ সদর থানার সাংগঠনিক সম্পাদক রমজান মাহমুদ।

অনুদানপ্রাপ্তরা হলেন, সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের শহিদ শাহাআলমের মা শহর বানু, শহিদ নাজিমুদ্দিনের পিতা মজনু মোল্লা, মাওলানা নাসির উদ্দিনের স্ত্রী রুমানা আকতার রুমি ও আলমগীর হোসেনের স্ত্রী রাফেজা আকতার। এদের মধ্যে তিন জনকে ১০ হাজার ও এক জনকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

হেফাজতে ইসলাম মানিকগঞ্জ সদর থানার সাংগঠনিক সম্পাদক রমজান মাহমুদ বলেন, চার শহিদ পরিবারকে দীর্ঘদিন ধরে সাহায্য সহযোগীতা করে আসছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। এবার দলটির মনোনীত সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহবুবা হাকিমের ঐচ্ছিক তহবিল থেকে তাদের আর্থিক অনুদান দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি 'ইসলাম অবমাননাকারী নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে হরতাল ডাকে ইসলামী ও সমমনা দলসমূহ। হরতাল চলাকালে সিংগাইর উপজেলার গোবিন্দল নতুন বাজার এলাকায় পুলিশ ও হরতাল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় পুলিশের গুলিতে চারজন শহিদ হন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy