স্বচ্ছ প্রশাসনের অঙ্গীকার, গণমাধ্যমকে পাশে চান ইউএনও

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ফুলপুরে নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ ইউসুফের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক পরিচিতি

2026-07-08T20:26:04+00:00
2026-07-08T20:26:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বচ্ছ প্রশাসনের অঙ্গীকার, গণমাধ্যমকে পাশে চান ইউএনও
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ৮৫)
গণমাধ্যমকে পাশে চান ইউএনও
X

গণমাধ্যমকে পাশে চান ইউএনও

ময়মনসিংহের ফুলপুরে নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ ইউসুফের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন এবং উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সভায় নবাগত ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, জনগণের কল্যাণে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অবহিত করার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। 

এ সময় সাংবাদিকরা প্রশাসনের ইতিবাচক উদ্যোগে গঠনমূলক সহযোগিতার পাশাপাশি জনদুর্ভোগ, অনিয়ম ও জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। 

সভায় বক্তারা বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হলে সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনসেবার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উভয় পক্ষ ভবিষ্যতেও জনস্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy