মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মনোহরদী (নরসিংদী)প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদীতে নির্মাণাধীন মাদ্রাসার ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের

2026-07-08T20:35:13+00:00
2026-07-08T20:35:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
মনোহরদী (নরসিংদী)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ৫৭)
শ্রমিকের মৃত্যু
X

শ্রমিকের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে নির্মাণাধীন মাদ্রাসার ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার  চরমান্দালীয়া গ্রামের ‘জামিয়া রহমানীয়া মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বিশনন্দী গ্রামের মৃত আশরাফুল ইসলামের  ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসার নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।

মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ জানান, সকালে মাদ্রাসায় ক্লাস চলাকালীন সময়ে শ্রমিকেরা ভবনের নির্মাণকাজ করছিলেন। এ  সময় অসাবধানতাবশত একটি লোহার রড পাশের প্রধান বিদ্যুৎ লাইনের ওপর গিয়ে পড়ে। এতে রডটি বিদ্যুতায়িত হয়ে শরিফুল ইসলাম গুরুতর দগ্ধ ও আহত হন।

তিনি আরও জানান, বিকট শব্দ শুনে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে শরিফুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী কিশোরগঞ্জের  কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিকের মরদেহ বর্তমানে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ইতিমধ্যে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসার পর তাঁদের কোনো অভিযোগ বা আবেদন থাকলে, সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy