রামগতিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে বাড়ির পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর ১ দুপুর টার

2026-07-08T20:59:49+00:00
2026-07-08T20:59:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রামগতিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৩৪)
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
X

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

লক্ষ্মীপুরের রামগতিতে  বাড়ির পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর ১ দুপুর টার দিকে উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সম্পর্কে তারা দুইজন আপন চাচাতো-জেঠাতো ভাই বোন। মর্মান্তিক এ মৃত্যুর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকা শোকের ছায়া নেমে আসে।

নিহত শিশুরা হলেন ওই এলাকার মো. রিয়াজ হোসেনের মেয়ে মায়সা আক্তার (৩) ও মজনু মিয়ার ছেলে মুজাহিদ হোসেন (৩)।

পুলিশ ও স্বজনরা জানায়, বুধবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি চলছিল। এসময় বাড়ির উঠানে তারা দুজন খেলা করছিল। একপর্যায়ে তারা উভয়ে বাড়র লোকজনের অজান্তেই বাড়ির পুকুরে নেমে পানিতে তলিয়ে গিয়ে দুজনই ডুবে মারা যায়। মারা যাওয়ার পর পুকুরের পানির উপর দুজনের মরদেহ ভেসে উঠতে দেখেন বাড়ির লোকজন । এরপর তাদেরকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.কামনাশিষ মজুমদার ও রামগতি থানার ওসি লিটন দেওয়ান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy