প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১০:১০ পিএম (ভিজিট : ৭২)

X
সংগৃহীত ছবি
তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের নৈশভোজের আগে লালগালিচায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের শুভেচ্ছা বিনিময়ের একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বুধবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ভিডিওটি প্রকাশ করে।
ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমারইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের আয়োজন করা অভ্যর্থনা অনুষ্ঠানে ধারণ করা ভিডিওতে দেখা যায়, শুভেচ্ছা বিনিময়ের সময় ম্যাক্রোঁ তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের হাতে চুম্বন করতে চান। তখন তুরস্কের ফার্স্ট লেডি নিজের হাত সজোরে সরিয়ে নেন।
এরপর দুজন স্বাভাবিকভাবেই শুভেচ্ছা বিনিময় অব্যাহত রাখেন।
এ সময় ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁও ফরাসি প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে ছিলেন।