বান্দরবানে পৃথক দুই পাহাড়ধসে শিশুসহ নিহত ৫

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের লামা উপজেলায় টানা ভারী বর্ষণের মধ্যে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে

2026-07-09T11:11:02+00:00
2026-07-09T11:11:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বান্দরবানে পৃথক দুই পাহাড়ধসে শিশুসহ নিহত ৫
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:১১ এএম   (ভিজিট : ৭১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় টানা ভারী বর্ষণের মধ্যে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া পাগলির ঝিরি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন- আজিজনগর এলাকার বাসিন্দা মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান। অপর ঘটনায় নিহত হয়েছেন স্বামী-স্ত্রী মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পাহাড়ধসের শব্দ ও মানুষের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মাটি ও ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।
লামা থানার পুলিশ জানায়, ভারী বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে এ ধসের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, একই এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy